1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানাল ইরান আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর, যেভাবে পাবেন টিকিট ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর, যেভাবে পাবেন টিকিট

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেয়া হয়েছে।

প্রথম দিনে সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই– সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৯শ’ জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ২০ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা।

দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩শ’ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। স্লটগুলো হলো– সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে দুপুর ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুধু শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

দর্শনার্থীরা এই লিঙ্কে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com