1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৬

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘির এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), মৃত তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গ্রেপ্তার আশরাফুল ইসলামের বসতবাড়ীর শয়ন কক্ষ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com