আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাদারীপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালী করেছে মাদারীপুরে শিবচর উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল চার ঘটিকার সময় মাদারীপুর ঈদগাহ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে শিবচর উপজেলা যুবদল নেতা জসিম মৃধা,ও আসন্ন ইউপি নির্বাচনের দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে আজাদ এবং পৌড় যুবদলের নেতা মিথেল গোমস্তার,  নেতৃত্বে এক বিশালর্্যালী বের হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালীটি মসদারীপুর ঈদগা মাঠ  থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর  কলেজ-মোড়ে এসে শেষ হয়।  
জাতীয়তাবাদ,অগ্রগতিশীল ও ধর্মীয় মূল্যবোধ ভাবাদর্শ নিয়ে জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুব অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।যার প্রতিষ্ঠাকালীন আহবায়ক আবুল কাশেম যিনি পরে সভাপতি ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সাইফুর রহমান।জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।বিএনপির যতগুলো সহযোগী সংগঠন রয়েছে তার মধ্যে যুবদল অন্যতম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুর জেলার আহ্বায়ক ফারুক বেপারী সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের এমপি খোকন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনে(১,২,৩) এমপি হেলেন জেরিন খান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর হোসেন-সহ জেলা ও উপজেলার হাজার হাজার নেতা-কর্মী।
সভায় বক্তারা যুবদল নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।তারা আরো বলেন কিছু দুষ্কৃতিকারী বিএনপির সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে  দেশে অরাজকতা সৃষ্টি করার  পায়তারা করছে,এ সকল দুষ্কৃতীদের শক্ত হাতে দমন করার জন্য যুবদল নেতা কর্মীদের  আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top