1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার।

মো. ফয়জুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া মো. আ. ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীরা হলো উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৬) ও মো. ছোটন (২৫)।  থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাদের সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারের পর আটকদের দেওয়া তথ্য মতে ফার্মের উত্তর-পশ্চিম কর্নারে একটি চটের বস্তার ভিতর রক্ষিত একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মনির হোসেন জানান, অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় ডাদের হস্তান্তর করেছেন সেনাবাহিনী। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com