1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

শফিকুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে  জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়  গতকাল বুধবার সকাল  ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থ উন্নয়ন সংঘ সূত্রে
 জানা গেছে, উপজেলা পরিষদ মাঠ থেকে সকাল দশটায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা  সভা করা হয়েছে।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের উপজেলা জেন্ডার বিষয়ক সভাপতি সানোয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  গোপাল পাল । আরো বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম  প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মনিটরিং কর্মকর্তা মোঃ আরজু মিয়া ও  : রবিউস ছানী ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com