1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো

সাখোওয়াত শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে
চলছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের আর ১ বছরও বাকি নেই। অথচ গতকাল পর্যন্ত আফ্রিকা থেকে টুর্নামেন্টটিতে নিশ্চিত ছিল না কোনো দল। অবশেষে আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাবাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে নাইজারকে ৫-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।
মরক্কোর জন্য ম্যাচটি শুরু হয় চমক দিয়ে। শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় মরক্কো। প্রথমার্ধেই দুটি গোল করেন দেশটির ফুটবলার ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে একে একে স্কোরশিটে নাম তোলেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহি।
এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়া ৮ পয়েন্ট পেছনে থাকায় দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। কাতার বিশ্বকাপে বেশ আলো ছড়িয়েছিল মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com