1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

আবার হ্যাটট্রিক ফারিহার, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফারিহা ছাড়া দুটি করে হ্যাটট্রিক আছে উগান্ডার কনসিলেট আওয়েকো ও হংকংয়ের কা ইং চ্যানের।

ফারিহার হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়া তুলেছে ২০ ওভারে ১৬১ রান। তবে সফরকারীদের এ রানের মধ্যে আটকে রাখতে দারুণভাবে ঘুরে দাঁড়াতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ১১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ১০৫ রান।

ব্যাটিং অর্ডারে ‘প্রমোশন’ পেয়ে ওপেনিংয়ে আসা গ্রেস হ্যারিসের ৩৪ বলে ৪৭ ও তিনে আসা জর্জিয়া ওয়ারেহামের ৩০ বলে ৫৭ রানের ইনিংস এবং দুজনের ৫৪ বলে ৯১ রানের জুটিতে অস্ট্রেলিয়া এগোচ্ছিল বিশাল সংগ্রহের পথে। সেখান থেকে ফাহিমা ও নাহিদা আক্তারের সঙ্গে ফারিহার বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফারিহা বোলিং শেষ করেন ১৯ রানে ৪ উইকেট নিয়ে, ফাহিমা ও নাহিদা নেন ২টি করে উইকেট।

টসে জিতে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছে। হ্যারিসের সঙ্গে ওপেন করতে আসেন ফিবি লিচফিল্ড। আট বছর আগে দুবার ওপেন করেছিলেন হ্যারিস (রান করতে পারেননি কোনো), লিচফিল্ড ক্যারিয়ারে ওপেন করেছিলেন মাত্র একবার। তাঁদের ওপেনিং জুটি অবশ্য টেকেনি বেশিক্ষণ। ফারিহার বলে কাভারে লিচফিল্ড ক্যাচ তুললে সেটি ভাঙে ১৫ রানে।

মিরপুরে এরপর চলে হ্যারিস ও ওয়ারেহামের শো। প্রথম ৬ ওভারে উঠেছিল ৪০ রান, এরপর থেকে গতি বাড়ে আরও। স্বর্ণা আক্তারের করা অষ্টম ওভারে ওঠে ২০ রান, ৭-১০ ওভারের মধ্যে ওঠে ৫৪ রান। এর আগে কখনোই সাতের ওপরে না খেলা ওয়ারেহাম ফিফটি করেন মাত্র ২৬ বলেই। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৮৯ রানের স্কোর তো বটেই, ২০০-ও সম্ভব মনে হচ্ছিল তখন। তবে ১২তম ওভারে নাহিদাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ওয়ারেহাম ধরা পড়ার পর থেকেই ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার। পরের ওভারে ফাহিমা করেন জোড়া আঘাত—চারে আসা অ্যাশলেই গার্ডনারের পর ফেরেন হ্যারিস।

মাঝে এলিস পেরি ও তালিয়া ম্যাকগ্রা যোগ করেন ৩৯ রান, যদিও তাতে লেগে যায় ৩৪ বল। মাঝে ব্রেকথ্রুয়ের খোঁজে বারবার বোলার পরিবর্তন করা বাংলাদেশ অধিনায়ক নিগার ব্যবহার করেন সাতজনকে।

প্রথম ৩ ওভারে ১৩ রান দেওয়া ফারিহাকে শেষ ওভারের প্রথম বলে চার মারেন পেরি। চতুর্থ বলে গিয়ে স্বর্ণার হাতে ওয়াইড লং অফে ক্যাচ তোলেন তিনি, পরের বলে মলিনু ধরা পড়েন পয়েন্ট। শেষ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে অ্যারাউন্ড দ্য লেগে বোল্ড হন মুনি। নয়ে নামা মুনিকে বোল্ড করে হ্যাটট্রিক—ফারিহার হ্যাটট্রিক আরও স্মরণীয় হয়ে ওঠে তাতে।(সূত্র:প্রথম আলো)

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com