1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

আমতলীতে এক গৃহবধুর আত্মহত্যা

সবুজ হাওলাদার
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে বিয়ের এক বছরের মধ্যে পিতার বাড়ীতে বসে সাবিনা (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।সাবিনার শশুর বাড়ীর সূত্রে জানা যায়, মানিকঝুড়ি এলাকার শানু হাওলাদারের পুত্র মো. বায়েজিদের সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনার প্রেমের সর্ম্পকের সূত্রে গত এক বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু ওই বিবাহ কনের পিতা জামাল মীর ও তার পরিবার মেনে নেয়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে বিবাহের পর থেকে কনের সাথে তার পিতা-মাতার বিবাদ চলে আসছে ।ওই বিবাদ মিটানোর জন্য গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার ও সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের উপস্থিতিতে বসে ফয়সালা হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময় সালিসগন মানিকঝুড়ি স্ট্যান্ডে উপস্থিত হলেও কনের পিতা জামাল মীর ফয়সালায় বসবেন না বলে সালিশগনকে জানিয়ে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে কনে সাবিনা তার পিতা-মাতার সাথে ঝগড়াঝাঁটি করে ঘুমাতে যায়। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাবিনা ঘুম থেকে না উঠায় তার মা রিমা বেগম সাবিনাকে ডাকতে গিয়ে তিনি দেখতে পায় বসত ঘরের দোতালার আড়ার সাথে সাবিনা গলায় কালো রংয়ের ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।ওই সময় সাবিনার মা রিমা বেগম ডাকা-চিৎকার শুরু করলে বাড়ীর অন্যান্য লোকজন এসে সাবিনার নিথরদেহ ঝুলে থাকতে দেখে আমতলী থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবিনার মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যায়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাবিনার মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com