1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

আমরা ভোট দিতে চাই সংস্কার নিয়ে বসে থাকতে চাইনা -ড. আব্দুল মঈন খান

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন,আমরা ভোট দিতে চাই, অতিদ্রুত এই সরকারকে ভোটের নির্বাচন দিতে হবে,আমরা সংস্কার নিয়ে আর বসে থাকতে চাইনা,যেহেতু এই সরকার অর্থনৈতিক ভাবে যোগান দিতে পারছেনা সেক্ষেত্রে নির্বাচন দিতে হবে। এই সরকার অর্থনৈতিক ভাবে যোগান দিতে ব্যর্থ হয়েছে। সামনে মাসে রমযান, নিত্য পণ্যের দাম বেশি,দেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক নেই এখনো কেনো আওয়ামীলীগের ধোসররা বাহিরে রয়েছে। আর তাই আমরা বলতে পারি এই সরকার সব দিক থেকে ব্যর্থ আর তাই এই দেশের মানুষের  অধিকার ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্যোবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবীতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবী সহ বিভিন্ন জনদাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড.আব্দুল মঈন খান বলেন,সারা দেশে আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিলো এই হাসিনা সরকার। সারাদেশে ছাত্ররা যে আগুন দিয়েছিলো সেটা আমরা শুরু করেছিলাম, তার পরেই এই আন্তবর্তিকালীন সরকার গঠন হয়েছে। আজকে যারা সরকার তারা যদি সেই হাসিনার মতো হয় তাহলে আমরা সহ্য করবো না। বিগত দিনে তিনটি নির্বাচন হয়েছে সেখানে কেউ ভোট দিতে পারেননি। এই সরকার যেনো অতিদ্রুত জনগণের মনের আকাঙ্খা পূরণ করে সুষ্ঠুভাবে একটি সঠিক নির্বাচনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে  বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন,মুক্ত বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করেছে। শুধু বিএনপির দাবী নয় জনগণের দাবী ছিলো গনতন্ত্র সরকার। আর গনতন্ত্র সরকার দরকার হলে একটি জাতীয় নির্বাচনের দরকার আর তাই নির্বাচন প্রয়োজন।আমরা বিশ্বাস করি এই সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস অতিদ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।আপনারা বলেন আগে সংস্করণ আমরা তো তার বিরুদ্ধে না, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা তো সংস্করণ দিয়েছে। কেউ কেউ বলেন আগে স্থানীয় নির্বাচন। বিগত ১৬ বছর কি আমরা আন্দোলন করেছি এই স্থানীয় নির্বাচনের জন্য?  না আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন। আমরাও সংস্করণ চাই তবে সেই সংস্করণ করবো আমরা জাতীয় নির্বাচিত সংসদ। নির্বাচিত সরকার ছাড়া নিত্য পণ্যের দাম কমানো যাবেনা, এই ৬ মাসে এই সরকার তা কমাতে পারে নাই, বাহিরের দেশ গুলো অপেক্ষা করছে কবে নির্বাচিত সরকার আসবে আর তারা এগিয়ে আসবে। যারা গনতন্ত্রকে মানেন তারা নির্বাচন দিন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,জাতীয় পাঠ্য বইয়ে এই খুনি হাসিনার অত্যাচার নিপিড়ীত সময়ের কথা উল্লেখ করতে হবে। যে যেভাবেই ব্যাখ্যা করেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করবো। বিএনপির অনেক নেতা ঘুম হয়েছে খুন হয়েছে। যারা এই হত্যা মামলায় জড়িত সেই সমস্ত ফ্যাসিবাদের ধোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।বিএনপি নেতারা বক্তব্যে বলেন,১৭ বছরের দীর্ঘদিন আন্দোলনের পর ২৪শের আন্দোলনের মধ্যো দিয়ে  হাসিনাকে দেশছাড়া করেছি।বিগত দিনে যেমন নিত্য পণ্যের দামের জন্য আন্দোলন করেছি তেমনি এই সরকারের সময় ও করতে হচ্ছে। স্থানীয় নির্বাচনের কথা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করা যাবেনা। আমরা এই সরকারকে বলতে চাই অতিদ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা করুন। হাসিনা যেমন  বলতো আগে উন্নয়ন পরে নির্বাচন ঠিক তেমনি এই সরকার ও বলে আগে সংস্করণ পরে নির্বাচন।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইদুল আলম বাবুল, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু,সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য ফকির মাহমুদ আনাম স্বপন,এস এম ওবায়দুল হক নাসির,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, ইজাজুল হক সবুজ সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com