1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার Kazino güzgüsü: tez giriş və kəsintisiz oyun təcrübəsi আটঘরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওয়ার্ড উদ্বোধন ও কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ বেরোবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ শ্রীমঙ্গলে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদ, পুনর্বহালের দাবী ‘আমি শুনতে চাই না আমার বাবা-মা মৃত’ বিমান ওঠে না ৩২ বছর, তবুও কুমিল্লা বিমানবন্দরে মাসে কোটি টাকা আয় এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

‘আমি শুনতে চাই না আমার বাবা-মা মৃত’

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে গত ১২ আগস্ট সকালে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বিচার চেয়ে সংবাদ করেছেন ছেলে।

বাবা-মা মৃত এ শব্দ শুনতে চাই না বলেই সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ছেলে। আজ সোমবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেটে মিতালি আবাসিক এলাকায় নিহত দম্পতির চার সন্তান।

তিনি বলেন, আমাদের বাবা-মা আর কোনদিন ফিরে আসবে না। ছোট্ট সেই মেয়েটিও আর কোনদিন ফিরে আসবে না। কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারব এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে।

লিখিত বক্তব্যে তারা বলেন, তিনজনকে একসঙ্গে হারানোর দুর্ভোগ প্রতিটি মুহূর্তে তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। মা-বাবার অপূরণীয় ক্ষতির পাশাপাশি পরিবারের ছোট গৃহকর্মী মেয়েটির মৃত্যুও তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। তবে এই পরিস্থিতিতেও দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে বলে জানায় তারা।

তারা বলেন, দেশে আইন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে-এ বিশ্বাস তাদের রয়েছে।

সংবাদ সম্মেলনে তারা চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলো-হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখা এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

তারা বলেন, কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী প্রভাবশালী হওয়ার কারণে যেন আইনের আওতার বাইরে যেতে না পারেন।

পরিবারের এই সঙ্কটে পাশে দাঁড়ানো সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা। মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের সহযোগিতা এবং সমবেদনার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণকে অবহিত করার আহ্বান জানায়। এ সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ জানায় পরিবারের সদস্যরা।

তারা বলেন, বিষয়টি তাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও বেদনাদায়ক। মানবিকতা ও সংবেদনশীলতার জায়গা থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যেন তাদের অনুরোধ বিবেচনা করেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত রংমিস্ত্রী বাবুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com