1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিমান ওঠে না ৩২ বছর, তবুও কুমিল্লা বিমানবন্দরে মাসে কোটি টাকা আয় এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির Wat zijn de populairste spellen bij het Beste Online Casino Zonder Cruks? Ontdek de শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কেন্দুয়ায় সাংবাদিক রুকন উদ্দিনের ৩ লাখ টাকার দুই ষাঁড়ের আকস্মিক মৃত্যু জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন সবচেয়ে বড় সাফল্য ৬ মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার!

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে হল সংসদের নির্বাচিত ভিপি-জিএসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন।

পোস্টে তিনি বলেন, হলের এক ছাত্রকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। একই সঙ্গে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতেও আন্দোলন চলছিল। এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গভীর রাতে ছাত্রদল হামলা চালায়।

সাদিক কায়েম দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাদের ওপরও হামলা চালানো হয়। এতে এফএইচ হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ অন্তত ১০ জন আহত হন।

তার অভিযোগ, শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনে প্রভোস্ট ও প্রশাসন ‘ভীত’ হয়ে গভীর রাত পর্যন্ত ‘তালবাহানা’ করার পর ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের এনে হলে হামলা চালানো হয়।

পোস্টে আরও বলা হয়, হামলাকারীরা এফএইচ হলের অফিসে অন্য হল থেকে আসা কাউকে থাকতে দেবে না বলে জানায়। তবে তাদের হামলায় খোদ এফএইচ হলের নির্বাচিত প্রতিনিধিরাও আহত হয়েছেন বলে জানান সাদিক কায়েম।

এদিকে, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেন ডাকসু ভিপি, যেখানে প্রভোস্টের কক্ষে নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর বক্তব্য রয়েছে।

সাদিক কায়েমের ভাষ্য, এ হামলার মধ্য দিয়ে ছাত্রদলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নগ্ন চেহারা’ প্রকাশ পেয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com