1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন

এম.শফিকুল ইসলাম ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগস্ট) ২০২৬ “রুপালি মৎস্যে স্বনির্ভর , দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ঘিরে
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য  দপ্তরের আয়োজনে সোমবার  শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এর আগে রবিবার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি অডিটোরিয়ামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ জুবায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) এস এম আশিকুর রহমান, দিবসটির উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা, উপজেলা বিএনপি সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, উপজেলা কৃষক দল সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য দলের সেক্রেটারি মনির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণে পুরস্কার প্রাপ্তরা হলেন সফল মৎস্য চাষী চরপুটিমারি ইউনিয়নের পেচার চর গ্রামের মোঃ আনিছুর রহমান, চিনাডুলি ইউনিয়নের সিংভাঙ্গা  গ্রামের মোঃ ছাইদুর রহমান, সফল উদ্যোক্তা পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোঃ রাজু আহম্মেদ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী (রাজস্ব) মোঃ আনোয়ার আল  আমীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com