জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান কবির মঞ্জিল
এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজম দৌল্লা পাহলোয়ানের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর- ২,এমপি এ.ই সুলতান মাহমুদ বাবু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন (মরহুমের)বড় ভাই ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীয়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি আব্দুল আউয়াল খান লোহানী,ছাত্র বিষয়ক সম্পাদ মাহমুদুল হাসান,উপজেলা মহিলা দল সভাপতি নাহিদ আকতার খানম সুলেখা,যুবদল আহবায়ক শেখ হেলাল উদ্দিন, সিনিয়র সদস্য সচিব মাহফুদুজামান লুলু প্রমুখ। এ সময় উপজেলা কৃষক দল সভাপতি রেহান আলী, সাপধরি ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান,কুলকান্দি সভাপতি নুর ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারি আবু সাঈদ সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা বিএনপির সহ সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবর/২৬ খ্রিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে জামালপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।



