পারিবারিক কলহ ও জমির বিরোধ: পুলিশ সদস্য ভাইসহ পরিবারের বিরুদ্ধে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

 
পারিবারিক কলহ ও জমির বিরোধ: পুলিশ সদস্য ভাইসহ পরিবারের বিরুদ্ধে হাত ভেঙে দেওয়ার অভিযোগ
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ এবং পানি দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধরে হাত ভেঙে যাওয়ার গুরুতর অভিযোগ করেছেন আকিস গ্রুপের এক চালক। অভিযুক্ত ছোট ভাই মোহাম্মদ রাকিব হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন এবং বর্তমানে সাতক্ষীরায় দায়িত্ব পালনরত অবস্থায় ছুটিতে বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা ও ঘর নির্মাণকে কেন্দ্র করে ভুক্তভোগীর সঙ্গে তার পরিবার ও ছোট ভাই রাকিব হোসেনের বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীর অভিযোগ, তার পৈত্রিক প্রাপ্ত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় তার জানলা বন্ধ করে দেওয়া হয় এবং ঘর নির্মাণে বাধা দেওয়া হয়।
এরই জেরে সম্প্রতি সকালে পানি দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ সদস্য ভাই রাকিব হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা তার ওপর চড়াও হন। এ সময় লাঠিসোটা নিয়ে হামলায় তার একটি হাত ভেঙে যায় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে তার হাতে প্লাস্টার করা হয়। ভুক্তভোগীর স্ত্রী এবং তাকেও মারধর করা হয় বলে অভিযোগে প্রকাশ।
ভুক্তভোগী আরও জানান, এর আগেও তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং এ বিষয়ে তিনি পূর্বে থানায় অভিযোগ করেছিলেন। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও জনপ্রতিনিধিরা একাধিকবার সালিশ-বিচার করলেও অভিযুক্তরা পুলিশ চাকরির ক্ষমতার প্রভাবে কোনো বিচার বা নিয়মই মানছেন না বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে ঘটনার আইনগত প্রতিকার পেতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি আবারও আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top