সিরাজগঞ্জের কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, চিত্র অংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর শনিবার সকালে কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, গাজী আব্দুস সালাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা,মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দিবসটি সুশৃঙ্খ
লভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের দিবস পালনের গুরুত্ব আরোপ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণ করা হয়। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত।



