1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কেন্দুয়ায় সাংবাদিক রুকন উদ্দিনের ৩ লাখ টাকার দুই ষাঁড়ের আকস্মিক মৃত্যু জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন সবচেয়ে বড় সাফল্য ৬ মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার! ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই: চিফ প্রসিকিউটর হাইকোর্টের নির্দেশনায়… সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান জুনে রেকর্ড পতনের পর ফুজাইরায় বাঙ্কার জ্বালানি বিক্রি বেড়েছে চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

কেন্দুয়ায় সাংবাদিক রুকন উদ্দিনের ৩ লাখ টাকার দুই ষাঁড়ের আকস্মিক মৃত্যু

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ‘দৈনিক মানবকণ্ঠ’ পত্রিকার প্রতিনিধি ও পৌর শহরের হরিয়ামালা গ্রামের বাসিন্দা সাংবাদিক রুকন উদ্দিনের প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় গরুর আকস্মিক মৃত্যু হয়েছে।

​আজ সোমবার (১৭ আগস্ট) সকালে গোয়ালঘরের দরজা খুলে গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোয়ালঘরের পরিচর্যা করতে গিয়ে সুস্থ-সবল ষাঁড় দুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন রুকন উদ্দিন। আকস্মিক এই ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েছেন। গবাদিপশু দুটিকে ঘিরে পরিবারের অনেক আশা-সংস্থান জড়িয়ে ছিল, যা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে।

​ক্ষতিগ্রস্ত সাংবাদিক রুকন উদ্দিন বলেন, “সকালে গোয়ালঘরের দরজা খুলে দেখি আমার প্রিয় ষাঁড় দুটি মরে পড়ে আছে। অথচ গতকালও গরু দুটি সম্পূর্ণ সুস্থ ছিল। কয়েক দিন আগেই ব্যাপারীরা গরু দুটির দাম প্রায় ৩ লাখ টাকা হেঁকেছিলেন। কীভাবে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।”

​এদিকে সম্পূর্ণ সুস্থ-সবল দুটি গরুর হঠাৎ এমন মৃত্যুতে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্বাভাবিক কোনো রোগজনিত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

​গরু দুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সাংবাদিকের পরিবার ও স্থানীয় সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com