1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিমান ওঠে না ৩২ বছর, তবুও কুমিল্লা বিমানবন্দরে মাসে কোটি টাকা আয় এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির Wat zijn de populairste spellen bij het Beste Online Casino Zonder Cruks? Ontdek de শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কেন্দুয়ায় সাংবাদিক রুকন উদ্দিনের ৩ লাখ টাকার দুই ষাঁড়ের আকস্মিক মৃত্যু জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন সবচেয়ে বড় সাফল্য ৬ মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার!

বিমান ওঠে না ৩২ বছর, তবুও কুমিল্লা বিমানবন্দরে মাসে কোটি টাকা আয়

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

৩২ বছর ধরে এই রানওয়েতে ওঠেনি কোনো যাত্রীবাহী বিমান। নেই যাত্রীর ভিড়, নেই উড়োজাহাজের শব্দ। আগাছায় ঢেকে গেছে রানওয়ে, ভেতরে গড়ে উঠেছে কৃষিজমি। বাইরে থেকে দেখে পরিত্যক্ত মনে হলেও, ঠিকই চলছে বিমানবন্দরের কার্যক্রম। কারণ, এখানে বিমান না নামলেও এই বিমানবন্দর থেকেই প্রতিদিন উড়োজাহাজকে পথ দেখিয়ে সরকার আয় করছে কোটি কোটি টাকা।

কুমিল্লা নগরের ঢুলিপাড়া, নেউরা ও রাজাপাড়া এলাকায় ৭৭ একর জায়গাজুড়ে কুমিল্লা বিমানবন্দর। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থাপিত বিমানবন্দরটি একসময় নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতো। ১৯৯৪ সালে পুনরায় চালু হলেও যাত্রী সংকটে মাত্র দুই সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল।

এরপর কেটে গেছে আরও ৩২ বছর। যাত্রীবাহী বিমান না চললেও থেমে নেই বিমানবন্দরের কার্যক্রম। বর্তমানে এখানে কর্মরত আছেন ২২ জন। বিমানবন্দরের ডিভিওআর ও ডিএমই নেভিগেশন সিগন্যাল ব্যবহার করে প্রতিদিন ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ২৫ থেকে ৩০টি উড়োজাহাজ আন্তর্জাতিক আকাশপথে চলাচল করছে।

সংশ্লিষ্টদের দাবি, এই নেভিগেশন সিগন্যাল ব্যবহার থেকেই প্রতি মাসে সরকারের রাজস্ব আসছে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা। অর্থাৎ, বিমান না নামলেও আয় থেমে নেই কুমিল্লা বিমানবন্দরের।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, বিমানবন্দরটি আবারও যাত্রীসেবায় ফিরিয়ে আনতে প্রয়োজন রানওয়ে সংস্কার, ফায়ার সার্ভিস ব্যবস্থা, নিয়ন্ত্রণ টাওয়ারে ভিএইচএফ সেটসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি টেক-অফ ও ল্যান্ডিং এলাকার আশপাশে গড়ে ওঠা অপরিকল্পিত ভবনও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

কুমিল্লা দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা। ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার বিস্তারও ঘটছে দ্রুত। তাই, বিমানবন্দরটি চালু হলে রাজধানীর ওপর চাপ কমার পাশাপাশি প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতেও খুলবে নতুন সম্ভাবনার দুয়ার; এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

রানওয়েতে ৩২ বছর চলে না যাত্রীবাহী বিমানের চাকা, কিন্তু তাতেও থেমে নেই আয়। অর্থাৎ এখান থেকে আরও বেশি আয় করার সুযোগ রয়েছে সরকারের। সংস্কার আর পরিকল্পিত উদ্যোগে আবার চালু হবে কুমিল্লা বিমানবন্দর, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com