1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে ভোটার উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ সভা

শরীফ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণমূলক সভা।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব উদয়ন দেওয়ান। সভায় তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, পুলিশ সুপার, লক্ষ্মীপুর আরো উপস্থিত ছিলেন জনাব মনিরা পারভীন উপসচিব জনপ্রশাস মন্ত্রনালয় এবং জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা।
আলোচনায় বক্তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব এস এম মেহেদী হাসান । তিনি বলেন, “নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি নাগরিক দায়িত্ব। প্রতিটি ভোটই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উদ্বুদ্ধকরণমূলক এই সভার মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com