1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সমাজসেবক আমিনুল ইসলাম কেন্দুয়া পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নূর প্ল্যান পাসের নামে টাকা আত্মসাত পঞ্চগড়ে কোরবানির আলোচনায় শীর্ষে ৪০ মণের ‘যুবরাজ’ নড়াইলে নিলু খানের তত্বাবধায়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল | কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে : ধর্মমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন দিল ইয়েমেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ৬০ ঐতিহাসিক স্থাপনা

আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সমাজসেবক আমিনুল ইসলাম

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৯নং ছাপড়হাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম। তার প্রার্থিতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা ও উৎসাহ দেখা দিয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, যুবসমাজের উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন আমিনুল ইসলাম। অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা সহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।ইউনিয়নের বাসিন্দা মাসুদ মেম্বার বলেন,দলমত নির্বিশেষে আমিনুল ইসলাম একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তি। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তার নেতৃত্বে আমাদের ইউনিয়ন উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।
‎চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন,মানুষ মানুষের জন্য। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ ও দায়িত্ব। এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আমি একটি উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com