1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

আহমেদ রিয়াজের হুঁশিয়ারি:‘নির্বাচনে কোনো গুন্ডামি না করার আহ্বান

মোঃ সাইদুর রহমান খাঁন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সমর্থনে নির্বাচনী সভায় বলেন নির্বাচনে ‘ভোট ডাকাতির’ ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। গতকাল জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে এক নির্বাচনী সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির বড়লেখা উপজেলা কমিটির সহসভাপতি জামাল উদ্দিন ছুনু , সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ প্রমুখ।

সভায় সিলেটের আঞ্চলিক ভাষায় আহমেদ রিয়াজ আরও বলেন, ‘২০১৮ সালর লাখান ইবার ভোট ডাকাতি অইত নায়। বিনা ভোটে মন্ত্রী-এমপি অইতা নায়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন “ভোট নিরপেক্ষ হবে একটা ব্যালেট হাত দিলে আমার বুলেট তার বুকে চলে যাবে” ২৯ তারিখ সেনাবাহিনী আসবে। সেনাবাহিনী কার লাগি আর? বিএনপির লাগি নায়, জামায়াতের লাগি নায়। ভোট ডাকাতি করবা, এরারে ধরার লাগি। মন্ত্রীর (আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন) খাইয়া-পিন্দিয়া যেরা মোটাতাজা অইরায়, তারা ভোট ডাকাতির কথা চিন্তা করিও না। তোমি-তাইন দুই–একজনে কিতা শাহাব উদ্দিন সাবরে পাস করাইলাবায় নি? ইবার হিতা নায়। মানুষ একজন-দুজন করিয়া কেন্দ্রে যাইতে থাকব, কেন্দ্রে গিয়া নৌকাত মারব কিল আর লাঙ্গলে মারব সিল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com