1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ ডিবির হাতে আটক জুলাই যোদ্ধা সুমন তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ বাড়িতে একা থাকতেন নারী, হত্যার পর লাশ টুকরা করে রাখা হয় ৯ প্যাকেটে ১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা ভারত থেকে এল ৮০ টন কাঁচা মরিচ, দাম কমলো প্রায় অর্ধেক ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ: চট্টগ্রামে ৪৩তম বিসিএস ক্যাডার গ্রেফতার তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

ইউএন’র ঐকান্তিক প্রচেষ্টায় মিরপুরে দীর্ঘ এক যুগ পর বইমেলা

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:-কুষ্টিয়ার মিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অমর একুশে বইমেলা উদ্ধোধন করা হয়েছে।গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।

মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা ২৮ ও ২৯ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী চলবে।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ এক যুগ পর মিরপুরে বইমেলা শুরু হলো।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিন চাওয়া পাওয়া ও প্রবল আগ্রহের কারণে আমরা বই মেলার আয়োজন করতে পেরেছি।যদিও ভাষার মাসের শেষ দিকে এ মেলার আয়োজন করা হয়েছে যার জন্য আলাদা তাৎপর্য বহন করবে।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব আবুল কাশেম জোয়ার্দ্দার। তিনি বলেন, মানুষের দাবির প্রেক্ষিতে এখন থেকে প্রতিবছর অমর একুশে বইমেলা আয়োজন করা হবে। বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।বইমেলার আশেপাশে প্রচুর খাবারের দোকান থাকায় পিঠা সহ বিভিন্ন ধরনের খাবার ও বিক্রি হচ্ছে।

মেলায় আগত গণ্যমাণ্য ব্যাক্তিরা বলেন,প্রতিবছর যেনো মিরপুরে বই মেলা আয়োজন করা হয় এই দাবি রইলো এবং বইমেলার মাধ্যমে এই এলাকার মানুষ বইমুখি হবে এবং সঠিক জ্ঞান অর্জন করে দেশ ও জাতির উপকার করতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com