1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদকসহ ০২ জন গ্রেপ্তার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল আহসান (ইব্রাহিম) সিকদার (৫৫) ও দক্ষিণ ভবানীপুর ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হাওলাদার (৪০)কে আলাদা দুটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেফতারকৃত কামরুল আহসান ইব্রাহিম উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারেক সিকদারের ছেলে ও রাসেল হাওলাদার একই গ্রামের আব্দুল বারেক হাওলাদার এর ছেলে।
শুক্রবার (০৯মে) রাত ০৪টার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন।
জানা যায়,গ্রেফতারকৃত কামরুল আহসান (ইব্রাহিম) সিকদার ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি একাধারে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে ও দায়িত্বরত আছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকালে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি জামায়াতের বহু নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা সহ বিভিন্ন নাশকতার কাজের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া গ্রেফতারকৃত ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হাওলাদারের বিরুদ্ধেও বিভিন্ন নাশকতা ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শুক্রবার রাত ০৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে পৃথক নাশকতা মামলায় গ্রেফতার করে সকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, নাশকতা মামলায় ও ডেভিট হান্টের অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com