1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ইন্দুরকানীতে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

কামরুল আহসান
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানীতে অপারেশন ডেভিল হান্টে সিরাজুল ইসলাম টিটু (৩৫) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিটু ৫নং চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ চন্ডিপুর ৪নং ওয়ার্ডের আব্দুল মজিদ মৃধার ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদারের নির্দেশে এসআই (নিরস্ত্র) পলাশ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসা হয়। তার নামে ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়েরকৃত একটি মামলা রয়েছে, যার মামলা নম্বর জিআর-৬৭।
এ বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সিরাজুল ইসলাম টিটু নামে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com