1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

ইবির ডি ইউনিটের ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশিত, পরীক্ষা ১১ মে

সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ দুপুর ১২টায়, যা চলবে ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই ইউনিটটি ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের তিনটি বিভাগ— আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ— এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ নিয়ে গঠিত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি বিভাগের মোট ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। আবেদন প্রক্রিয়া ও ফি: আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) এর মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা, যা বিকাশ, নগদ বা রকেট এর মাধ্যমে পরিশোধ করা যাবে। যোগ্যতা: ভর্তিচ্ছুদের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান অথবা ২০২০, ২০২১ ও ২০২২ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার কাঠামো: পরীক্ষাটি ৮০ নম্বরের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) হবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com