জামালপুর জেলার ইসলামপুরে দুইজন মৃত ব্যক্তির জানাজা নামাজ একসাথে অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার কিসামত জাল্লা নিবাসী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদ এবং বিআরডিপির সাবেক চেয়ারম্যান স্থানীয় এমপি’র আপন চাচাতো ছোট ভাই মোঃ মাহমুদ হাসান কবির মঞ্জিল (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে জামালপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন, অপরদিকে পৌর এলাকার মুন্সিবাড়ি নিবাসী প্রাক্তন ব্যবসায়ী ও ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মনজুরুল হকের পিতা শতবর্ষী আব্দুল মজিদ বাটালো (১০৩) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া………রাজিউন)। বুধবার বাদ জোহর মরহুম দ্বয়ের জানাজা নামাজ (চেয়ারম্যানের লাশ ফ্রিজিং গাড়িতে এবং শতবর্ষী ব্যক্তির লাশ খাটিয়ায় রেখে) ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে অনুষ্ঠিত হয়। এতে মরহুম দ্বয়ের কর্মজীবনের উপর স্মৃতিচারণ ও শোকালোচনা করেন জামালপুর -২,(ইসলামপুর) আসনের এমপি এ, ই আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। এছাড়া শোকালোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃজুবায়ের,ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির,
অস্ট্রেলিয়া থেকে অডিও কলে মুঠো ফোনে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অবঃ) মুস্তাফিজুর রহমান,
উপজেলা বিএনপি সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম দৌল্লা পালোয়ান, বাবলু সরদার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, কৃষক দল সভাপতি রেহান আলী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, ,জামায়েত ইসলামী উপজেলা আমীর রাশেদুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ শোকালোচনা করেন। সংক্ষিপ্ত শোকালোচনা সঞ্চালনা করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। এদিকে উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সচিব মাহফুদুজ্জামান লুলু দেশ বুলেটিন জামালপুর জেলা প্রতিনিধি ও জামালপুর দিনকাল এর স্টাফ রিপোর্টার এম. শফিকুল ইসলাম ফারুক-কে জানান, ২৭ অক্টোবর /২৬ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা উপজেলা বিএনপি সহ-সভাপতি’র মৃত্যু জনিত কারণে স্থগিত করা হয়েছে। জানাগেছে,জানাজার নামাজ শেষে শতবর্ষী মরহুম ব্যক্তির লাশ দাফন পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়। অপরদিকে সাবেক চেয়ারম্যানের লাশ ফ্রিজিং করে রেখে দেয়া হয়। মরহুমের ১ মাত্র কন্যা প্রবাসী কানাডা থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে। মরহুমের কন্যা উপস্থিত হলে, আগামী কাল শুক্রবার গ্রামের বাড়ি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সরকার বাড়ি পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হবে। জানাজা নামাজ পরিচালনা করেন আশরাফুল উলুম মাদ্রাসা মোহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল খালেক। মরহুম দ্বয় মৃত্যুকালে স্ত্রী ছেলে মেয়ে সহ বহুগুগ্রাহী রেখে যান। উল্লেখ্য দুই ব্যক্তির জানাজা নামাজে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ,
আত্মীয়-স্বজন সহ সহস্রাধিক,সুধি ও মুসল্লি গণ অংশগ্রহণ করেন।




