1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

ঈশ্বরদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা-কর্মী আটক

M H K Jehad
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করেছে ঈশ^রদী থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন-পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি বাঘইল কান্দিপাড়া এলাকার মৃত আলহাজ¦ চাঁদ আলী মন্ডলের ছেলে মো. রওশন আক্তার (৬৪), ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চর রূপপুর জিগাতলা এলাকার মৃত হাবিবুল্লাহ ইসলামের ছেলে মিলন আহমেদ সানি (৪১)। সানি পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, এবং উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য আথাইল শিমুল গ্রামের মৃত আব্দুল বারী প্রধানের ছেলে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (৪০) । ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে গত জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। যার মামলা নং ১২, তারিখ: ১৯-০৮-২০২৪। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com