1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় লালপুরের এক যুবক নিহত

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কাজীপাড়া গ্রামের অংকন আহসান (১৯) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (২৫ জুন) রবিবার দুপুরে ঈশ্বরদীর ছিলিমপুর বাজার এলাকায় মোটরসাইকেল এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
নিহত অংকন আহসান দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কাজীপাড়া গ্রামের শরিফুল মৃধার ছেলে।
সূত্রে জানা যায়, নিহত অংকন আহসান মোটরসাইকেল নিয়ে আওতা পাড়ায় যাওয়ার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com