1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

উখিয়ায় ছিনতাইকারীর ধাক্কায় সড়কে প্রাণ গেল যুবকের

Md arif
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া থাইংখালী এলাকায় ছিনতাইকারীর ধাক্কায়  ট্রাকের নিচে  পড়ে ঘটনাস্হলেই তাহের (৩৫) নামের এক রোহিঙ্গা  যুবক নিহত হয়েছেন।

তিনি বালুখালী  রোহিঙ্গা  ক্যাম্প -১১- এর ব্লক  বি/৬এর বাসিন্দা এবং  জাফর আলমের ছেলে। শনিবার  (৩১মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালী  মরাগাছতলা এলাকা থেকে  সিএনজিচালিত অটোরিকশায় করে থাইংখালী বাজারের দিখে যাচ্ছিলেন তাহের। পথে ক্যাম্প – ১১ সিআইসি অফিসের সামনে পৌঁছালে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী তাদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা  চালায়।
এসময় ছিনতাইকারীদের আক্রমণে আতঙ্কিত হয়ে  তাহের অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালাতে গেলে একটি মিনি ট্রাক সিএনজিকে ওভারটেক করার সময় তাহেরকে চাপা দিলে ঘটনাস্থলে  তার মৃত্যু  হয়।
ঘটনার পরপরই ৮ আর্মড পুলিশ  ব্যাটালিয়নের ( এপিবিএন)  মরাগাছ তলা ক্যাম্প ১১ ও ১২ এর টহল দল দ্রুত ঘটনাস্হলে পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে এবং প্রাথমিক তদন্ত  শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত  অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন  আহমেদ বলেন ,  খবর পেয়ে আমরা দ্রুত  পদক্ষেপ  নিয়েছি এবং ঘটনার সঙ্গে  জড়িতদের  শনাক্তে তদন্ত শুরু হয়েছে।নিহতের মরদেহ যথাযথ প্রক্রিয়া হস্তান্তরের ব্যবস্তা নেওয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com