1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

উচ্ছেদে অভিযান, আশুলিয়ায় হকারদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর

রেজাউল করিম মুন্না
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে এ অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ হকাররা। রোববার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, রপ্তানি জোন এবং বলিভদ্র বাজারসহ কয়েকটি পয়েন্টে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বলিভদ্র বাজার এলাকায় পুলিশের কাজে বাধা দিলে দুইজনকে আটক করে গাড়িতে তোলা হয়। কিন্তু পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি থেকে ওই দুইজনকে টেনে নামায় এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনূর কবির বলেন, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের ২২টি জেলার গাড়ি এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে বলিভদ্র বাজারে কিছু দুষ্কৃতকারী আমাদের ওপর চড়াও হয় এবং গাড়ি ভাংচুর করে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com