1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

উত্তরায় চাঞ্চল্যকর অপহরণ: প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা-পূর্ব থানা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। থানা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীতে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে অপহরণকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর উত্তরা-পূর্ব থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। পুলিশ জানায়, ২৮ এপ্রিল ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, চারজন মিলে আরিফ নামে এক ব্যক্তিকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়।ঘটনার পর উত্তরা-পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com