1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস Сравнение депозитов в разных казино: где выгоднее начать игру The Tip Goat: odkryj ekscytujące gry i bonusy na 2026 rok

উপজেলা চেয়ারম্যান গোল্ড কাপ নারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর জেলা নারী ফুটবল দল

আবরার আলভী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গাইবান্ধা ০-১ গোলে হারিয়ে রংপুর নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমির আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক পৃষ্ঠপোষকতায় বিকাল ৩ টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল বনাম রংপুর নারী ফুটবল দল।
খেলা শুরু হতে বিরতি পর্যন্ত দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলেই কেউই প্রতিপক্ষের গোলবারের জালে বল দিতে পারেনি। ০-০ গোলে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরে রংপুর নারী দলের খেলোয়ার ১৫নং জার্সি পরিহিতা বৃষ্টি গাইবান্ধা দলের গোলবারে বল ঢুকিয়ে দেয়। রংপুর দলের খেলোয়ারদের প্রবল প্রতিরোধের মুখে গাইবান্ধা নারী দলের খেলোয়াররা কোন গোল করতে পারেনি। গাইবান্ধা নারী দল-০ ও রংপুর নারী দলের-১ গোলে খেলায় সময় পেরিয়ে যায়। খেলায় সহস্রাধিক দর্শকের উপচেপড়া ভীড়ে রংপুর নারী দল বিজয় ছিনিয়ে নিয়ে খেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাগণ খেলায় উপস্থিত থেকে খেলার পরিবেশ প্রাণবন্ত করে তোলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com