1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

উপজেলা জুড়ে সমালোচনার ঝড় ঈদগাঁও ইউএনও সপ্তাহর ব্যবধানে ওসিসহ এবার বৈঠক করলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যানের সাথে!

এস.এম অভি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
ঈদগাঁও উপজেলার নবাগত ইউএনও বিমল চাকমা সপ্তাহ অতিবাহিত না হতেই  এবার নিজ কার্যালয়ে বৈঠক করলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যানের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ ছবি ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে নবাগত ইউএনও’র অব্যাহত  ভুমিকা নিয়ে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করে।প্রাপ্ত তথ্যে জানা যায়, ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)  বিকালে ঈদগাঁও বাসস্টেশনের যানজট নিরসন সংক্রান্ত ইউএনও কার্যালয়ে  মতবিনিময়ের আয়োজন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।এতে গাড়ি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে  ইউএনও বিমল চাকমার পাশে ওসি মশিউর রহমান ও  টেবিলের সামনের সারিতে  ছিলেন আওয়ামীলীগ নেতা ও বিগত সর্বশেষ দলীয় প্রতীকের চেয়ারম্যান নির্বাচনে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল হক। তার ছেলে বিগত ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্বদানকারী  হুমায়ুন বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার পিতা মমতাজ আহমদ সওদাগর প্রকাশ জাপানি মমতাজ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা। এক কথায় বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় বিরোধী দলকে দমনে এ পরিবারটিই সবচেয়ে বেশি আওয়ামীগের জন্য  অর্থায়ন করে। আওয়ামীলীগ নেতা নুরুল হক চেয়ারম্যান বর্তমান আবু তালেব -ইমরুল হাসান রাশেদের নেতৃত্বাধীন আওয়ামীলীগের ঈদগাঁও উপজেলা কমিটির ৩১ নং সদস্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি  আওয়ামীলীগের সাথে বৈঠক করেননি,যানজট নিরসনে শ্রমিক- মালিক সংগঠেনর সভাপতি সেক্রেটারির সাথে বৈঠক করেছেন বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেন।উল্লেখ্য, ইউএনও বিমল চাকমা যোগদানের পর থেকেই একের পর এক তার ব্যবহার ও ভুমিকায় আলোচনা সমালোচনা মুখে পড়ছেন।তিনি সরকারি নির্দেশনা মেতাবেক বিগত ২৮ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত স্মরণ সভায় উপজেলা জামায়ত-শিবির,গণমাধ্যম কর্মী ও সুধীজনদের আমন্ত্রণ না জানালেও আন্দোলন বিরোধী আওয়ামীলীগ নেতা কথিত ডা: শামশুল হুদাসহ আওয়ামী দোসরদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের প্রথম সারিতে স্থান দেয়।এ সংক্রান্ত ছবিসহ সংবাদ  সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে উপজেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে।সপ্তাহর ব্যবধানে আবারও এ ইউএনও টেবিলের সামনে আওয়ামীলীগ নেতাকে বসিয়ে আবারও মতবিনিময় করাতে জনমনে প্রশ্ন উঠেছে তিনিও কি পূর্বের ইউএনও সুবল চাকমার  মত আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছেন! অবিলম্বে তদন্ত পূর্বক  নবাগত ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com