1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

“একুশে পরিষদ নওগাঁ”-র আয়োজনে উচ্চাঙ্গ সংগীতের চতুর্থ আসর-২০২৫ অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ 
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
প্রয়াত সুরসাধক নূরুল ইসলাম খান দুলালের স্মরণে নওগাঁয় উচ্চাঙ্গ সংগীতের চতুর্থ আসর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত নওগাঁ জেলা শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগীতপ্রেমী শ্রোতাদের উপস্থিতিতে মিলনায়তনটি সেদিন রূপ নেয় এক অনুপম রাগ-রসের সাধনভূমিতে। স্মৃতি, শ্রদ্ধা ও সুরের সম্মিলনে সৃষ্টি হয় এক অনির্বচনীয় আবেশ—যেখানে প্রয়াত সুরসাধকের স্মৃতি যেন সুরের মালায় গাঁথা হয়ে জীবন্ত হয়ে ওঠে। একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক। তিনি সংগীতচর্চার ধারাবাহিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। প্রয়াত নূরুল ইসলাম খান দুলালের জীবন ও সংগীতসাধনা নিয়ে সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী বক্তব্য দেন শেখ আব্দুল মতিন। অনুষ্ঠানের সূচনায় সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিশু শিল্পীবৃন্দ সমবেত কণ্ঠে ভূপালী রাগ পরিবেশন করে নিষ্পাপ কণ্ঠে সুরের প্রদীপ প্রজ্বালন করে। এরপর খেয়াল ও ভজনে গভীর আবেশ ছড়ান উচ্চাঙ্গসংগীত শিল্পী বিপুল কুমার। সরোদের মধুর ঝংকারে শ্রোতামনে অনুরণন তোলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান টিটন। খেয়াল ও ঠুমরীর সূক্ষ্ম অলংকারে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী ড. অসিত রায়। বাঁশির সুরে খেয়াল ও ধুন পরিবেশন করে সন্ধ্যাকে আরও বর্ণিল করে তোলেন উচ্চাঙ্গসংগীত শিল্পী শরৎ কুমার পাল।
তবলায় সংবেদনশীল ও নিখুঁত সংগত করে শিল্পীদের সুরযাত্রাকে পূর্ণতা দেন রণজিৎ কুমার পাল, অশোক মুখার্জি, রাজশাহী বেতার শিল্পী মো. জালাল উদ্দীন এবং রাজশাহী বেতার শিল্পী যতন কুমার পাল। একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে এবং রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক পরিষদ, নওগাঁ’র সহযোগিতায় আয়োজিত এই উচ্চাঙ্গ সংগীতের আসরটি শ্রোতাদের মনে রেখে যায় এক অনাবিল প্রশান্তি ও গভীর শ্রদ্ধার অনুরণন। রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন একুশে পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক এম এম রাসেল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com