1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

এথিকস ক্লাবের আয়োজনে রাবি-রুয়েট প্রীতি বিতর্ক অনুষ্ঠিত

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এথিকস ক্লাব বাংলাদেশের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক প্রদর্শনী প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (৮ জুলাই) রাত ৮টায় গুগল মিটে উক্ত বিতর্কটি অনুষ্ঠিত হয়।

বিতর্কের মোশন ছিলো “এই সংসদ মনে করে আকাশ সংস্কৃতির আগ্রাসন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের প্রধান কারণ।” বিষয়টির বিপক্ষে রাবির হয়ে প্রতিনিধিত্ব করে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশানের (রুডো) বিতার্কিক আশরাফুল ইসলাম সন্ধি, নাজমুল সাকিব সোয়াদ ও মো. সোহাগ এবং পক্ষে রুয়েটের হয়ে প্রতিনিধিত্ব করে রুয়েট ডিবেটিং ক্লাবের (রুয়েটডিসি) বিতার্কিক আহাসানুর রহমান, সোহান ফেরদৌস এবং রিফাত এফেন্দি।

প্রদর্শনী বিতর্কটির স্পিকার এর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ। দেশের বিভিন্ন প্রান্ত হতে গুগল মিটে দর্শকরা উক্ত প্রদর্শনী বিতর্ক উপভোগ করেন এবং ইতিবাচক মন্তব্য করেন।

এ নিয়ে এথিকস ক্লাব রাবি শাখার আহবায়ক সিফাত হোসেন বলেন, ‘এথিকস ক্লাবকে ধন্যবাদ জানাই এতো চমৎকার বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য। শিক্ষার্থীদের সৃজনশীল ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়বে বলে আমাদের বিশ্বাস সেইক্ষেত্রে এই প্রদর্শনী বিতর্কটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com