1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

এনইউবিটি খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

আল হাসান আকুন্ঞ্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ও আমেরিকান কর্ণার খুলনার উদ্যোগে মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুর ১২ টায়  এনইউবিটি খুলনার ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসান হাবীব, চেয়ারম্যান, যশোর শিক্ষাবোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, ডীন ব্যবসায়ে প্রশাসন এনইউবিটি খুলনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব খান মোতাহের হোসেন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা। জনাব চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, প্যানেল চেয়ারম্যান, খুলনা জেলা পরিষদ, খুলনা এবং এডভোকেট শেখ অলিউল ইসলাম জজকোর্ট খুলনা ও বিভাগীয় সমন্বয়কারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মতিউর রহমান, প্রভাষক সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এনইউবিটিকে খুলনা।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো: শাহ আলম, রেজিস্ট্রার, এনইউবিটি, খুলনা। এ সময় ড. মো. শাহ আলম বলেন, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় কিশোর – তরুণরা মাদকসক্ত হয়ে পড়ছে। বর্তমানে প্রায় ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী ডিজিটালি আসক্ত এবং অন্তত ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত এবং এ আসক্তি দ্রুত বেড়েই চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব বলেন পিতামাতা শিশু কিশোরদের পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে তারা ডিজিটাল আসক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান যুব সমাজ বন্ধু নির্বাচনে ভুল করাও মাদকাসক্তি এবং অন্যায়মূলক কাজের সাথে জড়িয়ে পড়ার কারণ
উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা মাদক ও ডিজিটাল আসক্তমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের প্রতি তাগিদ দিন এবং এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com