1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ওয়াকফকৃত জায়গায় মসজিদ নির্মাণ দাতার অস্বীকৃতি, নামাজে বিঘ্ন সৃষ্টি, বিপাকে মুসুল্লিরা

Sumon Ahmmed
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের নয়াপাড়ার জনৈক আব্দুল গণি মিয়ার   ১০ শতাংশ জমিতে ২০০৫ সালে এলাকাবাসী  বায়তুর রহমান জামে মসজিদ  তার সম্মতিতে নির্মাণ করলে ২০১৮ সালে সেটি মসজিদ কমিটির সম্পাদককে ওয়াকফ করে দেন। ৫২৮৩ নং দলিল যা ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সম্পাদিত হয় । এলাকাবাসী জানায়, সরকারী অনুদানে সে জায়গায় তারা হাফ বিল্ডিং মসজিদ এবং সাব মার্সিবল পাম্প বসায় ,রোপণ করে ২১ টি  বনজ বৃক্ষ । পরিচালনা কমিটি মসজিদের জন্য ইমাম নিয়োগ করতে চাইলে ‌ জমিদাতা আব্দুল গণি মিয়া‌  তাতে বাধা প্রদান করে । গায়ের জোরে নিজেকে ইমাম ঘোষণা দিয়ে বলে, এ মসজিদে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। এ বছর তারাবির হাফেজ নিয়োগেও বাধা দেয়, মসজিদের প্রবেশ মুখে একটি বৃষ্টি গাছসহ এলাকাবাসীর রোপণ করা ২২ টি গাছ কর্তন করে নিয়ে যায়। সাবমার্সিবল‌ পাম্পের পানি মুসল্লিদের ওযুর পরিবর্তে নিজ জমির ফসলি কাজে ব্যবহার শুরু করে এবং ওয়াকফকৃত সম্পদ তার নিজ মালিকানাধীন বলে দাবি করে। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জের কাছে একটি অভিযোগ দায়ের করে। অফিসার ইনচার্জ আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে আব্দুল গণি মিয়ার পুত্র তরিকুল্লাহ আশরাফী জানায়, মসজিদটি তাদের মালিকানাধীন, ২১‌ টি গাছ মসজিদের উন্নয়নের জন্য কাটা হয়েছে, সভাপতি  শফিকুলের অভিযোগ ভিত্তিহীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com