1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

কক্সবাজারে-৩ আসনে সর্বনিম্ন ভোট ঈদগাঁওতে

মোহাম্মদ সেলিম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে
ঈদগাঁও, কক্সবাজার। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে টেকনাফে  মাত্র ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৫৬টি। ভোট কক্ষ স্থায়ী ৩ হাজার ৫০৭টি। অস্থায়ী বুথ ১৬টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ২৬ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
কক্সবাজার-৩ ঈদগাঁও- রামু- কক্সবাজার আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। মোট ভোট কেন্দ্র ১৭৬টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০টি।  পুরুষ বুথ ৫৩১টি। মহিলা বুথ ৩৯৯টি। অস্থায়ী বুথ ১৬টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।
এ আসনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন এবং ঈদগাঁও উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার কার্যালয় থেকে আজ ভোটগ্রহণ কারী কর্মকর্তাদের নিয়োগ দেয়া শুরু হয়েছে।অন্যদিকে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে একই দিন মাইকিন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com