1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে চকরিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন

সাইফুল মোস্তফা, চকরিয়া ।
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
আগামী ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমনকে সফল করার লক্ষ্যে চকরিয়া উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. এনামুল হক।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপি নেতা মনজুর আলম ও সাইফুল ইসলাম সাবু।
এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি এএম ওমর আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com