1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ আরিফ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকায় জয়নাল ২৫ নামের এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১জুন) সকাল ৯টার দিকে ভাড়া বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় নিহত জয়নাল কক্সবাজার শহরের কাঁচাবাজারে একজন সবজি ব্যবসায়ী। সকালে তিনি দোকানের কর্মচারীদের পাঠানোর কিছুক্ষণ পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্হানীয়রা। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর জয়নালের দোকানের দুই কর্মচারী পলাতক রয়েছে বলে জানিয়েছে নিহত জয়নালের পরিবার। নিহতের মামা মোহাম্মদ হোসন অভিযোগ করে বলেন, তার সঙ্গে এলাকার একাধিক ব্যবসায়ীর বিরোধ ছিল। তাকে পূর্বে ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড, বলে আমরা বিশ্বাস করি। এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হলে ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ কর্মচারীদের খোঁজা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিক্তিতে তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com