1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার ডি এম আবু হানিফ স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

কক্সবাজার হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকা থেকে ডলফিন উদ্ধার করা হয়, খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সন্ধ্যায় ডলফিনটির নমুনা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বোরির মহা পরিচালক অধ্যাপক তৌহিদা রশিদ।
তিনি বলেন বোরির বিজ্ঞানীরা এটি প্রাথমিকভাবে ইরাবতী প্রজাতের ডলফিন বলে চিহ্নিত করেছেন । এটির মৃত্যুর কারণ ও খতিয়ে দেখা হবে, সৈকতের বালিয়াড়িতে ডলফিন টি মাটি চাপা দেওয়া হচ্ছে বলে জানান তিনি  । বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটেের জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন। ডলফিনটি অন্তত দুই সপ্তাহ আগে শরীরে রশি পেচিয়ে  শ্বাসরোধে  মারা গেছে।
৬ ফুট দৈর্ঘ্যের ডলফিন এর ওজন ১০০ কেজি এটির শরীর  পঁচে বিক্রিত হয়ে গেছে। তরিকুল বলেন উপকূলে গুরাগুরির সময় ডলফিন টি জেলেদের জালের রশিতে আটকে শ্বাস নিতে পারেননি বলে জানান। এতে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার ১৪ই ফেব্রুয়ারি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে সৈকতে একটি বিপন্ন স্থন্যপয়ী পরপাইসের মৃতদেহ ভেসে এসেছে। পরদিন বৃহস্পতিবার সকালে সৈকতের রেজুকালের মোহনায় একটি মা কচ্ছপের মৃত দেহ ভেসে আসে। বোরির হিসেবে এ নিয়ে চলোতি বছর জানুয়ারি থেকে বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে শহর,  রামু, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন, ও সোনাদিয়া সৈকতে অন্তত ২০টি মরা সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে । উল্লেখ্য গত বছর ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে গত বছর ৮ই ফেব্রুয়ারি ইনানির হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন  সৈকতে একটি প্রজাতির মরা ডলফিন ভেসে আসে। ২০২২ সালের ২৩ শে আগস্ট ২০ শে মার্চ  একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতে টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। এছাড়া গত বছর ১৮ এপ্রিল রাতে কলাতলী সৈকতে একটি মরা তিমি ভেসে আসে। ২০২১ সালের ৯ও১০ই এপ্রিল পরপর দুদিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে  এসেছিল।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com