1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কচুয়ায় আবারো ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ যুবক

রাসেল শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

অভিযোগ উঠেছে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মোঃ মাহ্ফুজ খা (১৯) ৭ (এপ্রিল) সোমবার সন্ধ্যায় শিশুটির মা মোসাঃ তানজিলা খাতুন (৩৫) কচুয়া থানায় এসে কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আলমগীর খাঁর ছেলে মোঃ মাহ্ফুজ খাঁ (১৯) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৭ই এপ্রিল দুপুর আনুমানিক ১ টার সময় তার ৯ বছর ও ৬ বছর বয়সী দুই শিশু কন্যা সহ পাশের বাড়ির আরো এক ৮ বছর বয়সী শিশু টেংরাখালী আলিয়া মাদ্রাসার পাশে আম পাড়তে যায়। এসময় ভিকটিম শিশুটি আম পাড়ার জন্য গাছে ওঠে বাকি দুজন নিচে দাঁড়ানো থাকে। উল্লেখিত আসামি ঘটনাস্থলে এসে তাদের গালাগালি ও মারধরের ভয়ভীতি দেয়। এতে ভয়ে গাছের নিচে থাকা দুই শিশু পালিয়ে যায়। গাছে থাকা শিশুটি নেমে আসলে আসামী মাহফুজ খাঁ তার মুখ চেপে ধরে আলিয়া মাদ্রাসার ১তলা বিল্ডিং এর দক্ষিণ পাশের একটি রুমে নিয়ে আনুমানিক ১ টা ৩৫ মিনিটের সময় তার স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও তাকে বিভিন্ন ভাবে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুটি বাড়ি এসে তার মাকে সব খুলে বলে। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, আমরা একটি ৯ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকের অভিযোগ রয়েছে। এর আগে গত ৪ এপ্রিল রঘুদত্তকাঠি গ্রামে ৬ বছরের আরো এক শিশু ধর্ষণের শিকার হয়। এমন ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com