1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কটিয়াদীতে পণের মূল্য অতিরিক্ত রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ (কটিয়াদি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ, কটিয়াদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বার (৬ ফেব্রুয়ারি)দুপুরে দিকে পৌরসদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।অতিরিক্ত মূল্যে পোষাক বিক্রি করার অপরাধে বেবী ফ্যাশন কে দশ হাজার টাকা, এক্সপোর্ট গ্যালারী কে দশ হাজার টাকা, প্লাস পয়েন্ট কে দশ হাজার টাকাসহ মোট ত্রিশ হাজার টাকা, সমর বর্মন স্টোর কে পাঁচ হাজার টাকা,আল আমিন স্টোরকে এক হাজার টাকাসহ মোট ছত্রিশ হাজার টাকা জরিমানা করেন। মনিটরিং কার্যক্রমের সময় হাট-বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, দুধ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করা হয়। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আর ও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ দিদাবুল আলম রাসেল, কটিয়াদী বাজার বণিক সমিতি আহ্বায়ক প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com