1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

একে এম ইকবাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান ও তাঁর স্ত্রী সামিরা শারমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করার অপরাধে এ মামলা করা হয়। আজ মঙ্গলবার সকালে দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায় ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন জহিরুল হক রায়হান। এরপর আরও দুই মেয়াদে তিনি মেয়র পদে নির্বাচিত হন। গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত তিনি মেয়র পদে বহাল ছিলেন। মেয়র পদে থাকাকালীন রায়হান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অনেক সম্পদ অর্জন করেন। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে গত ২০১৯ সালে জহিরুল হক রায়হান ও তাঁর স্ত্রী সামিরা শারমিন তাঁদের সম্পদ বিবরণী দাখিল করেন। ওই বিবরণীতে রায়হানের স্ত্রী একজন গৃহিণী এবং তাঁর আয়ের কোনো বৈধ উৎস ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
কিন্তু তাঁর নামে জেলার সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় জমিসহ একটি চারতলা বাড়ি পাওয়া গেছে। সম্পদ বিবরণী যাচাইকালে ওই বাড়ির নির্মাণে ব্যয় পাওয়া গেছে ৪৮ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সামিরা শারমিন ও জহিরুল হক রায়হান পরস্পর যোগসাজশে ওই স্থাবর সম্পদ অর্জন-পূর্বক ভোগদখল করেছেন মর্মে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা; তৎসহ দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোনো তথ্য পেলে তাও আমলে আনা হবে এবং দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com