1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কবি ও শিল্পীদের সম্মানে প্রজন্ম একাডেমির অসাধারণ আয়োজন

Md Necar Uddin
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
নতুন দিনের নতুন বাংলাদেশ গড়তে হলে কবি ও শিল্পীদে রাষ্ট্রীয় মূল্যায়ন করতে হবে । একজন কবি একজন শিল্পী একটি দেশের সর্বোচ্চ উৎকর্যিত মানুষ । সেই মানুষেরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে । দেশের সাধারণ জনগণও ভালো থাকবে । মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা অকালে ঝরে যায় । পৃষ্ঠপোষকতা পেলে মরায়গাঙেও জোয়ার আসে । বাংলাদেশ একটি স্বভাবজাত কবিতাময়, শিল্প-সংস্কৃতির চিরন্তন চারণ ভূমি । বাংলাদেশের কবিরা – শিল্পীরা যথার্থ পৃষ্ঠপোষকতা পেলে শুধু দেশ নয়, বিশ্বজয় করবে । তারা জান দেবে কিন্তু মান দেবে না ।
৯ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে প্রজন্ম একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন । না প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক গবেষক কবি কালাম ফয়েজীর সভাপতিত্বে ও প্রজন্ম একাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জননেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি দেশবরেণ্য কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ । অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক কবি রিপন শান, বাংলাভিশনের সাংবাদিক সেকান্দার রিমন, আসাদুজ্জামান বাবুল প্রমুখ ।
কবিতা পাঠ করেন- কবি রোকসানা রহমান ও কবি প্রত্যয় জসীম । সংগীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী নাজমিন নাজু । নবীন প্রবীণ শিল্পী সাহিত্যিকগণের উপস্থিতিতে জমজমাট ছিল প্রজন্ম একাডেমির এই আয়োজন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com