1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন

দেওয়ান মাসুকুর রহমান  নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
০২ জুন ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা, সৃজন সাংস্কৃতিক গোষ্ঠির সংগঠক, আজীবন লড়াই-সংগ্রামী, শোষণহীন সমাজ বিনির্মাণে যিনি গণসংগীতকে করেছিলেন সমাজ পরিবির্তনের হাতিয়ার, সুরকার ও গণসংগীত শিল্পী, কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে আজ ১ জুন ২০২৬ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, শেরপুর জেলা সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা, কমরেড জহুরুল হক, কমরেড ফাহাদ বিন হাসান সজীব। আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক অশোক ধর, সাংবাদিক হুমায়ুন মুজিব।
কমরেড কামরুদ্দিন আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “কমরেড কামরুদ্দিন আফসার ছিলেন সংগ্রাম, সংস্কৃতি ও মানবমুক্তির এক নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি গণসংগীতকে কেবল শিল্পচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং এটিকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের ভাষায় রূপান্তরিত করেছিলেন। তাঁর কণ্ঠে ও সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে শোষিত-বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রামের কথা।”
তিনি আরও বলেন, “দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এবং বামপন্থী রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁর জীবনাদর্শ ও সাংস্কৃতিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা লাভ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অকৃত্রিম সহযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও মানবিক ব্যক্তিত্বকে হারালাম।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com