1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অবৈধ ঔষধ বিক্রেতা বাবুলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ

আমিনুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রিতা বাবুলের দোকানে অভিযান পরিচালনা করেছেন মৌলভীবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক করেছেন মোহাম্মদ আব্দুর রশিদ। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাবুল মিয়া (৩৫) শমশেরনগর রেলওয়ের পাশে একটি মার্কেটের দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর যাবত অবৈধ ঔষধ বিপুল পরিমাণ মজুত সহ শমশেরনগর বাজারের বিভিন্ন ফার্মেসী এবং আশেপাশের গ্রামগঞ্জের হাতুড়ি চিকিৎসকদের ফার্মেসীতে সল্পমূল্যে পাইকারি বিক্রি করে আসছেন। উনার গোডাউনে অভিযান পরিচালনার সময় দেখা যায়, দোকানের মধ্যে বেনামী কোম্পানীর বিভিন্নধরনের অবৈধ ঔষধ, বৈদ্যুতিক সরঞ্জামাদি, ব্যাপক প্বার্শপ্রতিক্রিয়া যুক্ত স্টেরয়েড সমৃদ্ধ হারবাল ঔষধ জব্দ করা হয়। এছাড়াও মুসলিম ফার্মাসিউটিক্যালস প্রাপাইটর বাবুল মিয়া নামে ব্যাপক পরিমাণ ভিজিটিং কার্ড জব্দ করা হয়। উল্লেখ্য যে, বাবুল মিয়া ফার্মেসীর কোন নিবন্ধন গ্রহণ না করে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে ফাইজা ফার্মেসি নামে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করে এই অবৈধ ঔষধ ব্যবসা পরিচালনা করে আসছেন। এই বিষয়ে শমশেরনগর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল আজিজ বাবলু জানান- অবৈধ ঔষধ বিক্রেতা বাবুল আমাদের সমিতির কোন সদস্য নয়, সে দীর্ঘ বছর ধরে কোন নিবন্ধন ছাড়া এইরকম অবৈধ ব্যবসা করে আসছে। আমি চাই আমার শমশেরনগর এর সকল ঔষধ ব্যবসায়ী ক্লিনভাবে ব্যবসা পরিচালনা করুক। তিনি ভ্রাম্যমাণ আদালতকে এইরকম অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাবুলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্যে অনুরোধ জানান। এই বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ প্রতিবেদককে জানান- আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুল এর অবৈধ ঔষধের দোকানে অভিযান পরিচালনা করি, তার দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com