খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সমুন্নত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আইনজীবী ইউনিট বারের সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবু বকরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। সভায় স্থানীয় আইনি অঙ্গন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন:
শেখ সাইফুল্লাহ আজাদ, সেক্রেটারি, উপজেলা জামায়াত। মাওলানা সুজাউদ্দিন, সহকারী সেক্রেটারি। মোঃ মিজানুর রহমান, আমির, কয়রা সদর ইউনিয়ন জামায়াত। বিজ্ঞ আইনজীবীগণ: অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আঃ রাজ্জাক, অ্যাডভোকেট আরাফাত হোসেন, অ্যাডভোকেট মাহদুদ হোসেন মন্টু এবং অ্যাডভোকেট জাহানারা খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘব এবং আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বারের সদস্যবৃন্দ এবং আইনজীবী সহকারিরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।