1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

কয়রায় ভেঙে পড়া সেতু: জনদুর্ভোগ চরমে, জরুরি সংস্কারের দাবি

এস এম এ রউফ,কয়রা(খুলনা) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খুলনার কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের ওড়াতলা হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় দুপাড়ের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত সেতুটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, ১৯৯৬ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমানে এটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুপাশে কোনো রেলিং নেই এবং অধিকাংশ পিলারের পলেস্তারা উঠে গেছে। সেতুর মাঝখান ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী ভাঙা অংশের ওপর কাঠের পাটাতন ও বাঁশ বিছিয়ে কোনোমতে পারাপার হচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ২নং কয়রা গ্রামের ফারুক হোসেন জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি নতুন সেতু নির্মাণের। কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহও সেতুর বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানিয়েছেন, জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com