1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কয়রায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​উপকূলীয় জনপদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিযোগীরা অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে তাদের শারীরিক নৈপুণ্য প্রদর্শন করে।
​মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। এই আয়োজন থেকে আগামীর দক্ষ ক্রীড়াবিদ উঠে আসবে যারা জাতীয় পর্যায়ে কয়রার নাম উজ্জ্বল করবে।” ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আঃ ছালাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মোহসিন আলী। ​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক মো. শফিকুল ইসলাম, দীপক কুমার মিস্ত্রি, বিএম আঃ রাজ্জাক, শিক্ষক মেসবাহ উদ্দিন ও আঃ হালিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com