1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব

কলাপাড়ায় আমেরিকা প্রবাসী স্ত্রী ও শিশুদের জিম্মি করে ডাকাতি

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী কলাপাড়ার টিয়াখালীতে আমেরিকা প্রবাসী স্ত্রী, দুই শিশু ও নারীদের হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুল শিক্ষকের বাসায় রবিবার গভীর রাতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল আলমিরার ড্রয়ার ভেঙ্গে  নগদ ৫০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ও পটুয়াখালী ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ

রবিবার মধ্যরাতে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল এ ডাকাতিতে অংশ নেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, রাতে স্কুল শিক্ষক তরিকুলের বাসার সবাই রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে ডাকাত দল ঘরে ঢুকে আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুম কে মারধর ও লাঞ্ছিত করে ঘরের অন্য নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত,পা বেঁধে এক রুমে আটকে রাখে। এসময় তাদের মারধর করে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে এ নগদ টাকা ১৩ ভরি স্বর্নালংকার লুট করে। প্রায় দুই ঘন্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ ও লুটপাট করে নির্বিঘ্নে ডাকাত দল চলে গেলে এলাকার এ ডাকাতির ঘটনা জানতে পারে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com